বাংলাদেশে কি নায়িকা নাই, প্রশ্ন দীপা খন্দকারের

আগের সংবাদ

সাভারে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার

পরের সংবাদ

ব্যাটিং-এ চরম বিপর্যয় জিম্বাবুয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৫৮ অপরাহ্ণ, ০৭/০৭/২৫

ঘরের মাঠেই নাজেহাল অবস্থা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুলাওয়ে টেস্টে স্বাগতিকদের চরম ব্যাটিং বিপর্যয়।

প্রোটিয়াদের করা ৬২৬/৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে কোডি ইউসুফ আর উইয়ান মুল্ডারের গতির মুখে পড়ে মাত্র ৮২ রানেই ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে।

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করছেন সাবেক অধিনায়ক সেন উইলিয়ামস। তিনি ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করছেন।

এর আগে উইয়ান মুল্ডারের ৩৬৭ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৬২৬ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার টেস্ট ক্রিকেটে টি-টোয়েন্টির মতো আগ্রাসী ব্যাটিং করে ৩৩৪ বলে ৪৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৩৬৭ রানের ঝলমলে ইনিংস। তার ইতিহাস গড়া ইনিংসে ভর করে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার।

এছাড়া ডেভিড বেডিংহ্যাম ১০১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে করেন ৮২ রান। লুহান ড্রাই পিটোরিয়াস ৮৭ বলে সাত চার আর তিন ছক্কার সাহায্যে করেন ৭৮ রান। কাইল ভেরেইন ৬২ বলে ৫টি চার আর এক ছক্কায় করেন অপরাজিত ৪২ রান।