আশুলিয়ায় মুদি দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

আগের সংবাদ

আশুলিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের লিফলেট বিতরণ

পরের সংবাদ

আশুলিয়ায় থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:১১ অপরাহ্ণ, ১৩/০৫/২৫

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল খালেক মোল্লা (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা যায়। 

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আব্দুল খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। এমন একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেক মোল্লাকে মঙ্গলবার অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।