বেদিতে ফুল, ফটকে কিল - স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের হাতাহাতি, আহত ২

আগের সংবাদ

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরের সংবাদ

আশুলিয়ায় অসহায়-দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৯:০৫ অপরাহ্ণ, ২৭/০৩/২৫

সাভারের আশুলিয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট রশিদ মার্কেট এলাকায় এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সানোয়ার হোসেনের ব্যক্তিগত অর্থায়নে এ আয়োজন সম্পন্ন হয়। ছাত্রদল নেতা রাশেদ ভূঁইয়া ও সোহেল খন্দকারের তত্ত্বাবধানে অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণ কার্যক্রম সম্পর্কে মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে আমরা আশুলিয়া থানার ছাত্রদলের নেতাকর্মীরা এই এলাকার অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় প্রায় শতাধিক অসহায়-দুস্থদের মাঝে সেমাই, চিনি, দুধ, চাউল সহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।