ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উচ্ছেদে অভিযান, আশুলিয়ায় হকারদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা  

পরের সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ কর্মী গ্রেপ্তার!

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:৪৬ অপরাহ্ণ, ২৪/০৩/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি আওয়ামী লীগ কর্মী আবুল কালাম ওরফে তুতলা কালাম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। 

এর আগে রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত আবুল কালাম (৪০) আশুলিয়ার নিরিবিলি এলাকার খালেক সরদারের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী ও মোটরশ্রমিক লীগের নেতা ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আবুল কালাম ওরফে তুতলা কালামকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।