সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মামলার আসামি ইয়াছিন (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) বিকেল ৩ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াসিন (৩৬) আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকার শহিদ মীরের ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে ৩ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।