সাভারের আশুলিয়ায় সুবর্ণা আক্তার (৩৫) নামের এক নারী শ্রমীককে কারখানার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও ২ জন নারী শ্রমীক আহত হয়েছে। এ হত্যাকান্ডের প্রতিবাদে নিহতের সহকর্মীরা প্রায় ২ ঘন্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত সুবর্ণা আক্তার কবিরপুরের বাড়াইপাড়া এলাকায় স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার ফিনিশিংয়ে কিউসি পদে চাকরি করতেন। আহত দুইজনের পরিচয় জানা যায়নি। তবে তারা একই কারখানার শ্রমীক।
বিক্ষুব্ধ শ্রমীকরা জানান, কোন শ্রমীকের কখন ছুটি হবে তা জানা যায় না। কখনও রাত দুইটা আবার কখনও রাত তিনটায় ছুটি দেয়া হয়। কখনও দুইজন কখনও পাঁচজন শ্রমীককে ছুটি দেওয়া হয়। এগুলো কাখানার কিছু কর্মকর্তার গাফেলতির কারনে হচ্ছে। তাদেরকে চাকরিচুত্য করার দাবি ও করেন তারা।
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনীর, বিজিবি ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসলে প্রায় দুই ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।