আওয়ামী দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আগের সংবাদ

আশুলিয়ায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা রনির সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১২:৪০ পূর্বাহ্ণ, ১৩/০২/২৫

সাভারের আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে অস্ত্রসহ যুবলীগ নেতা রনির সহযোগী রানা মিয়া (৩২)সহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রনির দেয়া তথ্যের ভিত্তিতে একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রানা মিয়া (৩২) সিরাজগঞ্জ জেলা সদর থানার ছোনগাছা এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে। সে আশুলিয়ার জামগড়া এলাকায় থেকে স্থানীয় যুবলীগ নেতা রনি ভুইয়ার সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

অন্য গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আঃ মালেক মোল্লার ছেলে মোঃ রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আঃ গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, যাদের আমরা ধরেছি তাদের মধ্যে একজন অস্ত্রধারী রয়েছে। তার নাম রানা। আপনারা জানেন যে আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটি গোলাগুলির ঘটনা ঘটে। সে বিষয়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার (রানা) বাড়িতে আমরা রেড দিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে, জামগড়া সরকারি প্রাইমারি স্কুলের পাশে একটি স্লাপের নিচে তার অস্ত্রটি রয়েছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উক্তস্থান থেকে একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

আজ (বুধবার) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের সর্বশেষ