মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবীব এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে তারা শহীদ বেদীর সামনে এসে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা একটি স্টিকার পকেট থেকে বের করে পুষ্পস্তবক লাগিয়ে নেন এবং তারপর তা শহীদ বেদিতে অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ধামরাই ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।