আশুলিয়ায় জুয়ার আসর থেকে এলাকার চিহ্নিত জুয়াড়ী ও চাঁদাবাজ শাহ আলমসহ ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২ সেট প্লেয়িং কার্ড (তাস) সহ ৭ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- চাঁদপুর জেলার সদর থানার লালপুর এলাকার মোঃ শহীদের ছেলে মোঃ শাহ আলম (২৬), পিরোজপুর জেলার কাউখালী থানার উত্তর হোগলা এলাকার মোঃ মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ আরজু (৩২), ফরিদপুর জেলার ভাংগা থানার খাঁ কান্দা নাজিরপুর এলকার আব্দুর রশিদ ভূঁইয়ার মোঃ ফরহাদ (৩৮)। ঢাকার ধামরাই উপজেলার হাতকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আশুলিয়ার জিরাবো দেওয়ানপাড়া এলাকার আজগড় আলী দেওয়ানের ছেলে মোঃ কাইয়ুম (৪৭)।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই যে, কতিপয় জুয়ারী আশুলিয়ার বগাবাড়ী এলাকার শফিকের ৪ তলা বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া নুর মোহাম্মদ আরজুর ভাড়া কক্ষের ভিতর টাকার বিনিময় তাস দ্বারা জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষনিক ভাবে রওয়ানা হই। পরে ঘটনাস্থলে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দ্রুত আত্মগোপনের চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫জন জুয়াড়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ সেট প্লেয়িং কার্ড (তাস) সহ ৭ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থল এলাকায় বিভিন্নস্থানে জুয়া খেলিয়া আসিতেছিল বলে জানায় পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য যে, শাহ আলম আশুলিয়ার একজন চিহ্নিত জুয়াড়ী। এ ছাড়াও সে নিজেকে থানার সোর্স পরিচয়ে বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ পলিথিন, ক্যারাম বোর্ড ও লোটারী নামক জুয়া থেকে চাঁদাবাজী করতো বলে জানা যায়।