সাভারের নতুন ইউএনও ফেরদৌস ওয়াহিদ

আগের সংবাদ

সাভার-ধামরাইসহ ৪৭ ইউএনও বদলি

পরের সংবাদ

অবরোধের সমর্থনে আশুলিয়ায় মহিলা দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:৩৮ অপরাহ্ণ, ০৪/১২/২৩

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিসহ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৯ম দফায় দেশব্যাপী ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মহিলা দল।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এর নির্দেশে সাভার ও আশুলিয়া থানা এবং সাভার পৌর মহিলা দলের নেতাকর্মীরা এ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা মহিলাদলের সভাপতি ও সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান মিনি, সহ-সভাপতি জোসনা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি আক্তার, সাংগঠনিক সম্পাদক পলি আক্তার এবং সভার থানা ও পৌর মহিলা দলনেত্রী তানিয়া আক্তার, পারভিন আক্তারসহ মহিলা দলের নেতৃবৃন্দ।