আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির মিছিল

আগের সংবাদ

অবরোধের সমর্থনে আশুলিয়ায় মহিলা দলের মিছিল

পরের সংবাদ

সাভারের নতুন ইউএনও ফেরদৌস ওয়াহিদ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:২৮ অপরাহ্ণ, ০৪/১২/২৩

সাভার উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছেন গোপালগঞ্জ কোটালীপাড়ার ইউএনও ফেরদৌস ওয়াহিদ। তিনি বর্তমান সাভার উপজেলার নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এরই ধারাবকিতায় সাভার উপজেলা নিবার্হী অফিসার মো: মাজহারুল ইসলামকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বদলী করা হয়েছে। তার স্থলাভিক্ত হতে আসছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

জানা যায়, ফেরদৌস ওয়াহিদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে।

এই বিভাগের সর্বশেষ