খোকসায় ৮ গ্রামে খাবার পানির জন্য হাহাকার

আগের সংবাদ

চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক আটক

পরের সংবাদ

আশুলিয়ায় মিনিবাস উল্টে যুবক নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২২ অপরাহ্ণ, ১১/০৪/২৩

সাভারের আশুলিয়ায় গ্রামীন পরিবহনের একটি মিনি বাস উল্টে বাদশা (৩০) নামের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫/৭জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌণে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত বাদশার (৩০) বিস্তারিত পরিচয় ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গ্রামীন পরিবহনের একটি মিনি বাস ( ঢাকা মেট্রো-ছ- ১১-০৬৪৩) সন্ধ্যার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক হয়ে বাইপাইল থেকে আশুলিয়াে দিকে যাওযার সময় আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে হঠাৎ করে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাদশা নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ৫/৭ জন যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷

এ বিষয় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে সড়ক থেকে পরিবহনটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।