আশুলিয়ায় ৫ দোকানে হামলা-লুটপাট, যুবলীগ নেতাসহ আহত ৩

আগের সংবাদ

স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী, অতঃপর গ্রেপ্তার

পরের সংবাদ

জঙ্গলে মিলল তরুনীর নিথর দেহ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:১১ অপরাহ্ণ, ২১/১২/২২

সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত একটি বাড়ির পাশের জঙ্গল থেকে এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকায় জনৈক আশিকের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই জঙ্গল থেকে গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জঙ্গলের মাঝে এক তরুণী লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর খান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল। প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিল। নিহতের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।