ভারত সবসময় পাশে দাঁড়িয়েছে: ভারতীয় হাইকমিশনার

আগের সংবাদ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

পরের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:১৭ পূর্বাহ্ণ, ১৯/০৯/২২

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মুনসর আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এরআগে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে সাভারের আমিনবাজার ইসলামী ব্যাংকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক মুনসর আলী (৩৫) সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি সাভার থানাধীন এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবাসহ নেশা জাতীয় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসছিল।

পুলিশ জানায়, গতকাল বিকেলে আমিনবাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি আমিনবাজার ইসলামী ব্যাংকের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ভ্রাম্যমান মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার নিকট থাকা একটি পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের সর্বশেষ