‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাভারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দুপুরে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় উপজেলা চত্বর থেকে। পরে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে।
এসময় সাভার উপজেলা বিভিন্ন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করেন প্রতিমন্ত্রী। পরে ত্রাণ প্রতিমন্ত্রী সাভার বাজার বাসষ্ট্যান্ড,নামা গেন্ডা,দক্ষিণ রাজাশন, মজিদপুর,আশুলিয়ার শিমুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসা ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।