সাভারের হেমায়েতপুর থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১মে) দুপুরে হেমায়েতপুরের তেতুলঝোড়া ইউনিয়নের জয়নাল বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জাহাঙ্গীর আলম(৩০) কক্সবাজার জেলার চকরিয়া থানার কামিলনাড় এলাকার মুকুল আহম্মেদ এর ছেলে। ও সোহেল রানা (২৭)মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আমবাড়িয়া এলাকার বাবুল শেখ এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাড়া গেছে, আটক দুই বেক্তি জয়নাবাড়ি এলাকায় মাদক বেচাকেনা করতে গেছে। পরে অভিযান চালিয়ে ৮৫০ পিছ ইয়াবাসহ জাহাঙ্গীর ও সোহেলকে আটক করা হয়।
সাভার থানা ট্যানারি পুলিশ ফাড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, মাদক সহ দুই জনকে আমরা আটক করে নিয়ে আসি।তারা বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য এনে সাভারে বেচাকেনা করতো। মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আগামিকাল তাদের আদালতে পাঠানো হবে।