স্ত্রীকে হত্যা করে তার ভাইকে জানানো সেই চাঞ্চল্যকর হত্যাকারি আটক

আগের সংবাদ

অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে উধাও মাইক্রোবাস চালক,  ভিতরে শিশুর মৃত্যু

পরের সংবাদ

সাভারে উচ্ছেদের প্রতিবাদে হকারদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত :৭:৫৮ অপরাহ্ণ, ৩১/০১/২২

ঢাকার সাভারে ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় প্রতিবাদ জানিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে তারা। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনের উপস্থিতিতে সড়ক ছেড়ে দেন হকাররা।

সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী সাভার বাস স্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেন অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিতে দেখা যায় হকারদের।

হাইওয়ে পুলিশ জানায়, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নিউ মার্কেট এলাকা থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশেই ছোট-বড় প্রায় সহস্রাধিক হকার বসতো। আজ দুপুর থেকে উপজেলা প্রশাসন এসব হকারদের উচ্ছেদে অভিযান চালানো শুরু করে। এর প্রতিবাদে বিকেলের পর থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী কয়েক’শ হকার সড়কে নেমে এসে ঢাকাগামী ও আরিচাগামী দুই লেনই অবরোধ করে রাখে। এতে দুই পাশেই কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, হকাররা প্রায় এক ঘণ্টা ধরে সড়কের দুই পাশে বিক্ষোভ করছেন। এ কারণে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হকারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (এডমিন) আব্দুস সালাম বলেন, তারা রাস্তায় কিছুক্ষণ ছিলো। পরে আমাদের পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।