নৌকার মাঝি হলেন হত্যা মামলার আসামি

আগের সংবাদ

আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীরা পেলো পুরুষ্কার

পরের সংবাদ

ধামরাইয়ে নদী দখল ও দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

নেছার উদ্দিন খাঁন

প্রকাশিত :৬:৩৭ অপরাহ্ণ, ১০/১২/২১

ঢাকার ধামরাইয়ে বংশী ও গাজীখালি নদী দখল এবং দূষণ বন্ধের দাবি করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে সংগঠনটির ধামরাই উপজেলা শাখা’র উদ্যোগে নদী দখল ও দূষণ বন্ধে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আয়োজিত মানববন্ধনে সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখা’র সভাপতি সাংবাদিক এম শাহীন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।

এসময় বক্তারা বলেন, আগে বংশী ও গাজীখালি নদীতে মানুষ মাছ ধরে খেতো। এখন মাছ না থাকায় আর কেউ মাছ সিকারে আসে না। কলকারখানা বজ্র, বাসাবাড়ির বজ্র ফেলায় নদীর পানি আজ দুষিত। আমরা চাই নদীর নাব্যতা ফিরিয়ে এনে নদীর আগের ফিরিয়ে দেওয়া হোক৷

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বংশী নদী সুরক্ষা আন্দোলনের আহবায়ক মাহমুদুর রশিদ, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাড. রইসুল হক, সাভার থানা সভাপতি কাজী রেজাউল করিম বিপ্লব, সদস্য সচিব ওমর ফারুকসহ ধামরাইয়ে’র বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।