আশুলিয়ায় নদীতে ডুবে শিক্ষার্থী নিখোঁজ

আগের সংবাদ

‘সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত প্রয়োজন’

পরের সংবাদ

আশুলিয়ায় দেশীয় পাখি উদ্ধার, আটক ৪

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:২৮ অপরাহ্ণ, ০৬/১১/২০

আশুলিয়ায় ৭শ টিয়া ও মুনিয়া পাখিসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে পাখিগুলো রাজধানীর কার্জন হল এলাকায় অবমুক্ত এবং আটককৃতদের ১ বছর করে কারাদন্ড দেওয়া হয় ।

শুক্রবার ভোরে আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকা থেকে পাখিসহ ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, গতকাল রাতে একটি অসাধু চক্র বিক্রির উদ্দেশ্যে পাখিগুলো আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকায় নিয়ে আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোর রাতে পাখিসহ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পরে রাজধানীর কার্জন হল এলাকায় গিয়ে পাখিগুলো অবমুক্ত করা হয়। সেই সাথে চক্রের ৪ সদস্যকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়।

এই বিভাগের সর্বশেষ