সাভারে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

আশুলিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

পরের সংবাদ

আশুলিয়ায় আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠান

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:২০ অপরাহ্ণ, ৩০/১০/২০

আশুলিয়ার জিরাবো এলাকার কৃতিসন্তান দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জুকে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী।

শুক্রবার সন্ধায় আশুলিয়ার জিরাবো ম্যাগপাই এলাকায় পশ্চিম জিরাবো আওয়ামী লীগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি সাহাবুদ্দিন সাবুর সঞ্চালণায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত যুগ্ম সাাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিবর শাহেদ, এছাড়াও লিয়াকত দেওয়ান, কবির দেওয়ান, মোনায়েম খাঁনসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু দেওয়ান, সাবেক যুবলীগ নেতা মোশারফ হোসেন মুসা, ছাত্রলীগ নেতা স্বপন মাতবরসহ এলাকার গন্যমার্ন ব্যক্তিবর্গ।

সাভার উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত যুগ্ম সাাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহম্মেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

এ সময় পবিত্র ঈদে মিলাদুন নবী  (স:) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

এই বিভাগের সর্বশেষ