সাংবাদিক হাসনাইন খুরশেদের রম্য উপন্যাস ‘আমাদের খালেক ভাই’

আগের সংবাদ

আশুলিয়ায় আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠান

পরের সংবাদ

সাভারে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:২৮ অপরাহ্ণ, ২৯/১০/২০

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাব্বির হোসেন নামে এক নির্মাণ শ্রমিককের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্তল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের শাহীবাগ এলাকার শফিক মিয়ার নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত সাব্বির হোসেন পাবনা জেলার আতাইকুলা থানার পশ্চিম লক্ষ্মীপুরে গ্রামের আরব আলীর ছেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সাফায়েতুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায়, কাজ করতে গিয়ে দুর্ঘটনা বসত ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
এই বিভাগের সর্বশেষ