ধামরাইয়ে কৃষককে কুপিয়ে হত্যা

আগের সংবাদ

সাভারে মুস্তাফিজ হত্যার ২ দিন পর থানায় মামলা

পরের সংবাদ

আশুলিয়ায় মিনি ক্যাসিনো সরঞ্জম ও মাদকসহ গ্রেফতার ২১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩৭ অপরাহ্ণ, ২৫/১০/২০

আশুলিয়ায় অভিযান চালিয়ে মিনি ক্যাসিনোর সরঞ্জাম ও মাদকসহ ২১ জুয়ারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি আভিযানিক দল।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি ৩, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুুলিশ সুপার অনু মং।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুর জেলার মোঃ বিল্লাল (৩৮), মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ শিপন (২০), ঢাকা জেলার মোঃ জুয়েল (২৮), মোঃ মইদুল ইসলাম (৩২), মোঃ শরিফ (২৮), মোঃ দিয়াজুল ইসলাম (২০), মোঃ এখলাছ (৩৫), মোঃ মঈন মিয়া (২৮), টাঙ্গাইলের মোঃ লিটন (৪৫), ফরিদপুর জেলার মোঃ রবিউল মোল্ল্যা (২৪), গাইবান্ধা জেলার মোঃ আবু তালেব (২০), মোঃ আসাদুল ইসলাম (৩০), মোঃ হাবিবুর রহমান (৪৭), রংপুর জেলার মোঃ আব্দুল আলিম (৩৫), জয়পুরহাট জেলার মোঃ আজাদুল ইসলাম (৫০), রাজবাড়ি জেলার মোঃ সোহেল মোল্ল্যা (৩২), নাটোর জেলার মোঃ মাসুদ রানা (২০), ময়মনসিংহ জেলার মোঃ রবেল মিয়া (৩৩), বরিশাল জেলার মোঃ ফজলে রাব্বি (২২) ও নোয়াখালী জেলার মোঃ রনি ভূঁইয়া (২৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে প্লেয়িং কার্ডসহ ১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশী বিয়ার, ২২ টি মোবাইল এবং নগদ ৩৮ হাজার টাকাসহ ২১ জুয়াড়ীকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল জানান, আটকরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। ক্যাসিনো বোর্ডের মূল মালিক পলাতক রয়েছে। মূল মালিকসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই বিভাগের সর্বশেষ