সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে ৯০৪ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এসইচ এম আদনান তফাদার এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- মো. ইকবাল হোসেন ওরফে লেদু (৪৮) ও স্ত্রী নার্গিস বেগম (৩৭)। তারা দু’জনই গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
এ এসইচ এম আদনান তফাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৯০৪ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইলফোন ও নগদ ১২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
আটক স্বামী-স্ত্রীকে মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।
দুপুরে আশুলিয়া থানা থেকে ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।