আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগের সংবাদ
আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ,আটক ৪

আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণের ভিডিও ফাঁস,আটক ৪

পরের সংবাদ

সাভারে বাসচাপায় পথচারী নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৪৬ অপরাহ্ণ, ০৬/১০/২০
সাভারে লাব্বাইক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসচাপায় এক পথচারী  নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ (৩৫) বরিশালের আব্দুল বকসীর ছেলে। সে সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় কেয়ারটেকার হিসেবো কাজ করতো।
নিহতের চাচাতো ভাই বাকের হোসেন জানান, দুপুরে বাজর করার জন্য রাস্তা পারাপার হচ্ছিল মিরাজ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চন্দ্রাগামী বেপরোয়া গতির লাব্বাইক পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই বিভাগের সর্বশেষ