আশুলিয়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনা মিয়া (৫০) কে গ্রেফতার করেছে থানার পুলিশ।
বুধবার (২২ জুলাই) আশুলিয়ার চানগাও এলাকায় থেকে তাকে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত মনা ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চানগাও এলাকার মৃত আব্দুস সাত্তার মিয়া ওরফে সফাই ফকিরের ছেলে।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১০ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মনা মিয়া। বুধবার ভোর রাতে আশুলিয়ার চানগাও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় তিনি আরও জানান, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।