আশুলিয়ায় পত্রিকা এজেন্ট অফিসে সন্ত্রাসী হামলা, টাকা লুটপাট

আগের সংবাদ

সাভারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

পরের সংবাদ

আশুলিয়ায় বাসে তুলে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ৩

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৯:৩২ অপরাহ্ণ, ১৩/০৭/২০

আশুলিয়ায় সড়কের পাশে থেমে থাকা বাসে জোরপূর্বক তুলে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।। এর আগে রবিবার (১২ জুলাই) গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮), কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার গাজারিয়ার গ্রামের ফেরদৌসের ছেলে ও আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক আরিফ (১৮) এবং লক্ষীপুর জেলা সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার দাস বলেন, পুর্ব পরিচয় সূত্রে রবিবার রাতে ওই নারীর সাথে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দেখা হয় অভিযুক্তদের সাথে। ওই নারীসহ তারা তিনজন আশুলিয়ার পলাশবাড়ী সড়ক দিয়ে হেটে যাওয়ার পথে সড়কের পাশে দাড়িয়ে থাকা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে জোরপূর্বক ওঠায়। পরে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী নারীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে থানায় খবর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ।

এসময় পুলিশ আরও জানান, খবর পেয়ে তিনজনকে আটক করে থানা আনা হয়। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়৷