আশুলিয়ায় সৎ মাকে হত্যার অভিযোগে মেয়ে আটক

আগের সংবাদ

আশুলিয়ায় চাঞ্চল্যকর পাঠাও চালক হত্যার ঘটনায় আটক ৩

পরের সংবাদ

সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:১৩ পূর্বাহ্ণ, ১৭/০২/২০
হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
সাভারে সড়ক পারাপারের সময় পাথড় বোঁঝায় ট্রাকচাপায় রশিদ খান (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। ওই শ্রমিককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জরিত ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রশিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুকথায় গ্রামের তাইফুর রহমানের ছেলে। তিনি একেএইচ নিটিং এন্ড ডাইং নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, আজ সকালের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া স্ট্যান্ডে সড়ক পার হয়ে কারখানায় যাচ্ছিলেন রশিদ। এসময় নবীনগর থেকে ঢাকাগামী একটি পাথড় বোঁঝায় বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয়
সাভার থানার উপ-পরিদর্শক এনামুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে পরর্বর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।