সানাউল্লাহকে ধামসোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি পদে দেখতে চায় তৃণমূল

আগের সংবাদ

আশুলিয়ায় এমএলএম প্রতারক পলাশের বিরুদ্ধে থানায় অভিযোগ

পরের সংবাদ

রানা প্লাজার স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবিতে সমাবেশ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৩ পূর্বাহ্ণ, ২৮/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

২০১৩ সালের ২৪ এপ্রিলে বিশ্বের পোশাক খাতে বড় একটি শিল্প দুর্ঘটনা হলো রানা প্লাজা ধস। সেদিনের সেই ট্যাজেডিতে রানা প্লাজার ১১শ’র বেশি পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মৃত শ্রমিকদের স্বরণে রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলো বিভিন্ন শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকের স্বজন ও আহত শ্রমিকরা৷

বর্তমানে এই স্মৃতিস্তম্ভটি মহাসড়কের পাশে হওয়ায় ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। স্মৃতিস্তম্ভটি যেন না ভেঙ্গে ফেলে তার প্রতিবাদ-প্রতিরোধ ও সংরক্ষণের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারে বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে এক সমাবেশের মাধ্যমে এ দাবি জানান তারা।

এসময় শ্রমিক নেতারা জানায়, সাভারে বেশ কিছু দিন থেকে দেখছি রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা শুনতে পেলাম রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলা হবে।

সরকারে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। আর সরকার যদি মনেই করে এই স্মৃতিস্তম্ভ সরানোর দরকার তাহলে রানা প্লাজার ভবনের স্থলে এটাকে স্থাপন করতে পারে তাতে আমাদের কোন আপত্তি নেই। আমরা সরকারের কাছে বার বার দাবী জানিয়ে আসছি রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে সরকারি উদ্যোগে স্থায়ী ভাবে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য কিন্তু সরকার তা করছে না ।

রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ রানা প্লাজার সামনে আছে বলে অন্তত ২৪ এপ্রিল নিহত শ্রমিকদের স্মরণে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা দিতে পারি এবং রানা প্লাজার স্থানটা এখনো দখল করতে পারেনি।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভাপতি মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান নূরনবী, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী কর্মচারী গার্মেন্টস শ্রমিক কর্মচারী কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আল কামরান কামরান কামরান ও ইব্রাহিমসহ অনেকই।