আশুলিয়ায় বাস ট্রাক সংঘর্ষ, আহত-১০

আগের সংবাদ

থাকার কথা খেলার মাঠ, দেখা মিলল মৃত্যু ফাঁদ !

পরের সংবাদ

সাভারে উত্তরণ পল্লীতে ঘর নির্মান কাজের উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:০৩ অপরাহ্ণ, ০৮/১০/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারের উত্তরণ পল্লীতে দুর্যোগ সহনীয় ৫০ টি ঘর নির্মান কাজের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরাইয়ের বংশী নদীর উপর কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়ে পড়া বেদে সম্পাদায় ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্মিত ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। নতুন করে আবারও ১১ হাজার ৬’শ চারটি ঘর নির্মাণ করা হচ্ছে। দেশের কোন মানুষ নৌকায় থাকবে না। যাদের ঘর নেই সবার ঘর নির্মাণ করে দেবে সরকার।

ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমার একটি স্বপ্ন পুরণ হলো। উত্তরণ পল্লী এখন নৌকায় থাকা বেদে সম্প্রদায়ের ঠিকানা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন এখন সময়ের দাবি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদসহ আরো অনেকে।