সাভারে আ.লীগ নেতা হত্যাকান্ড; ভাড়াটে খুনি মানিক গ্রেপ্তার

আগের সংবাদ

ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের অকাল মৃত্যু

পরের সংবাদ

সাভারে অস্ত্রসহ ব্যারিস্টার নাজির গ্রেফতার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৩৭ পূর্বাহ্ণ, ০৪/১০/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে নাজির হোসেন ওরফে ব্যারিস্টারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার সাভার পৌরসভার ডগরমোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ব্যারিস্টারের বাড়ি আমিন মার্কেটের পিছনে সোবাহানবাগ এলাকায়

র‌্যাব-৪ এর এস আই কাউছার মাতুব্বরের নেতৃত্বে  এ অভিযানটি চালানো হয় বলে জানা যায়,

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ডগরমোড়ার মাতৃবাগান মসজিদের কাছে মায়ের দোয়া জেনারেল স্টোরের সামনে ব্যারিস্টার সন্দেহজনকভাবে ঘোরাফিরা করছিলো। র‌্যাবের টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাসি চালায়। এ সময় তার নিকট থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করে। ।