নিজস্ব প্রতিবেদক, সাভার:
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলেল সর্দার আলী হোসেনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার সকালে ধামরাইয়ের চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী হোসেন সাভারের চাপাইনের লালটেক এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধামরাই উপজেলার চন্দ্রাইল এলাকা থেকে তাকে ডাকাত সর্দার আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য যে, ডাকাত দলের সর্দার আলী হোসেনের বিরুদ্ধে সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে। তিনি সাভার-ধামরাই ও শিংগাইর এলাকার ডাকাতি ও ছিনতাই চক্রের দলনেতা।