নিজস্ব প্রতিবেদক: ধামরাইয়ে পিকআপভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শনিবার (৪ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকার ধামরাই বেতারের অপর পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদরের আলীনগর গ্রামের জনাব আলীর ছেলে মিঠু (৩৫) ও কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বাসিন্দা তৌহিদুল ইসলাম তুষার (২৭)।
পুলিশ জানায়, সকালে নবীনগর থেকে মানিকগঞ্জ দিকে যাওয়ার সময় পিকআপভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছার পর সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে ধামরাই থানার উপ পরিদর্শক শেখ ফরিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের কারণে এমনটা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।