হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় মা-মেয়ে ও মায়ের ছোট বোনসহ একই পরিবারের তিনজনকে ধষর্ণের অভিযোগে মনির হোসেন নামে এক ভন্ড পীরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। পরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গতরাতে ভন্ড পীর মো. মনির হোসেনকে আশুলিয়ার কুরগাঁও এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময়ও আস্তানা থেকে ওই তিন নারীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ভন্ড পীর মনির হোসেন আশুলিয়ার কুরগাঁওয়ের মৃত আ:রহিমের ছেলে। এ ঘটনায় ভন্ড পীরের মকবুল নামে এক সহযোগি পালাতক রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রিজাউল হক দিপু জানান, দীর্ঘদিন ধরে পরিবারের বড় বোনকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নানা কৌশলে ভন্ড পীরের মুরীদ করে ধর্ষণ করে আসছিলো। পরে একই কৌশলে তার ছোট বোন ও কিশোরী মেয়েকেও ধর্ষণ করে। পরে ভন্ড পীরের আস্তানা থেকে কৌশলে বের হয়ে ছোট বোন আশুলিয়া থানায় অভিযোগ জানালে পরে অভিযান চালিয়ে ভন্ড পীরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে ভন্ড পীর ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।