আশুলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল

আগের সংবাদ

ধামরাইয়ে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ২

পরের সংবাদ

সাভারে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্নহত্যা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:১১ অপরাহ্ণ, ০৩/০৫/১৯

নিউজ ডেস্ক: সাভারে হাসিনা বেগম নামের এক গৃহবধু নিজের শরীরের কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্নহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকেলে সাভারের উলাইল কর্ণপাড়ায় স্বামীর বাড়িতে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ওই গৃহবধূকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গৃহবধূর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

নিহত গৃহবধূর চাচা আব্দুল সালাম জানান, ওর শ্বাশুড়ি, ননদ এমনভাবে অত্যাচার করছে, তা সে সহ্য করতে পারেনি। ওর স্বামী মাদকাসক্ত। তার স্বামীর সম্পদের লোভে শাশুড়ি, ননদ ও ননদের জামাই আমার ভাতিজীকে দুরে সরোনোর চেষ্টা করে। নানা ভাবে তাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতো। প্রতিনিয়ত এসব অত্যাচার সইতে না পেরে হয়তো হাসিনা গায়ে আগুন ঢেলে আত্নহত্যা করছে।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্নহত্যা। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল জলিল বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।