মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার আশুলিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে আশুলিয়ার এলাহি কমিউনিটি সেন্টারে ধামসোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. গফুর মিয়া। সভায় সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন একই কমিটির সাধারণ সম্পাদক ডা.
আসাদুল্লাহ আহমেদ (দুলাল)।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের আধুনিকায়নে তার দূরদর্শী নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আগামী দিনে দেশ ও দলের কল্যাণে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ আয়োজনে ধামসোনা ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।