আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় ৩৭ জনের নামে মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

পরের সংবাদ

আশুলিয়ার বিতর্কিত বিএনপি নেতা ইলিয়াস শাহী বহিষ্কার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:২৩ অপরাহ্ণ, ২৬/০৩/২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে তাকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আশুলিয়া থানা বিএনপির দফতর সম্পাদক রাজিব খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- আশুলিয়া থানা বিএনপির দলীয় সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী, বিতর্কিত কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী কে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো এবং অত্র ইউনিয়নের দলীয় সকল কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হলো।