সাভারে পুলিশের বিশেষ অভিযান; গ্রেপ্তার ১০

আগের সংবাদ

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে হত্যা; ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে পুলিশের ব্লক রেইড; জঙ্গী সন্দেহে ৩ জনসহ আটক ২০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:০০ পূর্বাহ্ণ, ২৭/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের কাউন্দিয়ায় ব্লক রেইড নামে পুলিশের বিশেষ অভিযানে জঙ্গী সন্দেহে ৩ জনসহ ২০ জনকে আটক করা হয়েছে। এসময় বিদেশী ও দেশীয় বন্দুকসহ প্রচুর জিহাদী বই উদ্ধার করা হয়।

বুধবার দুপুর থেকে এই অভিযান শুরু করা হয়। এতে ঢাকা জেলা পুলিশের ১৮০ সদস্য অংশ নিয়েছে। ৯ টি পৃথক দলে ভাগ হয়ে কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ জানায়, কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি বাড়ি থেকে জঙ্গী সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাদের কক্ষ তল্লাশী করে পিস্তল ও প্রচুর জিহাদী বই উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত আরও ১৭ জনকে আটক করা হয়।

আগামীকাল সাভার মডেল থানায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান।

এই বিভাগের সর্বশেষ