বিকেএসপিতে ৩৫ ব্যাচের অভিনব বিদায় অনুষ্ঠান

আগের সংবাদ

নাফ নদীর খড়ের দ্বীপে অস্ত্র ও গুলি উদ্ধার

পরের সংবাদ

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:০৩ অপরাহ্ণ, ২৭/০৮/২৫

পাকিস্তান ও আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের স্কেয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আজ বুধবার এই স্কোয়াড ঘোষণা করেছে সংস্থাটি।

এর আগে গত ২৪ আগস্ট সমান সংখ্যক ক্রিকেটার নিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান। তবে ভিন্ন দুই টুর্নামেন্টের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে বোর্ড।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা নাভিন-উল-হককে ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে রেখেছে এসিবি। তার পরিবর্তে দলে দলে ডাক পেয়েছেন আব্দুল্লাহ আহমদজাই।

এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন আহমদজাই। রশিদ খানের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ খেলবেন ডানহাতি এই পেসার।

আগামী ২৯ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৭ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে। সবগুলো ম্যাচই হবে শারজায়।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান স্কোয়াড

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ ইশহাক, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, করিম জানাত, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ, মুজিব উর রহমান, আল্লাহ গজনফার, আব্দুল্লাহ আহমদজাই।