আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার!

আগের সংবাদ

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

পরের সংবাদ

সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৩:২৯ অপরাহ্ণ, ২১/০৪/২৫

সাভার হেমায়েতপুর ঋষিপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন
এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে, রোববার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর ঋষিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার মৃত নারায়ন চন্দ্র দাশের ছেলে নির্মল চন্দ্র দাশ (৪৮) ও একই এলাকার মৃত অমৃত চন্দ্র দাশের ছেলে প্রবেশ চন্দ্র দাশ (৪০)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।