ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে খুঁটিতে বেঁধে রাখল জনতা

আগের সংবাদ

আশুলিয়ায় কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী জিয়া গ্রেফতার!

পরের সংবাদ

আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১:৩১ অপরাহ্ণ, ২০/০৪/২৫

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার রূপা (২২) নামের পোশাক শ্রমিককে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৬) পলাতক রয়েছেন।

রোববার (২০ এপ্রিল) ভোর ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ীর রঙধনু মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার রূপা (২৫) শেরপুর জেলার নলিতাবাড়ি থানার অলসপাড় এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি তার স্বামী শাহীন খন্দকার এর সঙ্গে টংগাবাড়ীর কালাম মাদবরের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন এবং ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

পলাতক শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৬) বগুড়ার সোনাতলা থানার সোনাতলা নতুন বন্দর এলাকার আনোয়ারুল খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টংগাবাড়ি এলাকার কালাম মাদবরের ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে তারা বসবাস করছিলেন। আজ ভোরে প্রতিবেশীরা তার রুমের ভিতর আগুন দেখে এগিয়ে আসেন এবং কক্ষের ভিতরে রোকসানার লাশ পড়ে থাকতে দেখতে পান। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে এবং শরীরের কিছু অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।