আশুলিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

আগের সংবাদ

সাভারে ঈদের রাতে বিএনপি নেতার উপর হামলার চেষ্টা, অস্ত্রসহ আটক ২

পরের সংবাদ

সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:৪৩ অপরাহ্ণ, ৩০/০৩/২৫

সাভারের বিএনপি নেতা ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার অভিযোগ উঠেছে। তিনি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। আমি এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমি চরম নির্যাতনের শিকার হয়েছি। দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে আমি ব্যবসা হারিয়েছি, কারাবরণ করেছি, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি আপোষহীনভাবে কাজ করে যাবো।

তিনি আরও জানান, দলীয় প্যাড নকল করে আওয়ামী সরকারের দোসর ওবায়দুর রহমান অভি মিথ্যা তথ্য প্রচার করছে যে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। আমি আমার প্রাণপ্রিয় দল বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানাই, অভির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এসময় খোরশেদ আলম আরও বলেন, ওবায়দুর রহমান অভি বিগত আওয়ামী সরকারের সময় ফ্যাসিস্টদের সঙ্গে আতাত করে ব্যবসা পরিচালনা করেছে। এখনো সে তাদের সহযোগী হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, গতকাল সাভার বাজার বাসস্ট্যান্ডে ওবায়দুর রহমান অভির ভাগিনা আরিফ হকারদের কাছ থেকে চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার হয়। এ ঘটনার জের ধরে অভি আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে এবং আমাকে সমাজের কাছে হেয় করার ষড়যন্ত্র করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই।