জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা

আগের সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৫

পরের সংবাদ

আশুলিয়া থানার ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্র অধিকার পরিষদ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:০৫ অপরাহ্ণ, ০৪/০৩/২৫

আশুলিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

সোমবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে আশুলিয়া থানায় গিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, দপ্তর সম্পাদক আল মামুন নোমান, যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক রোহানী, আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরাম চৌধুরীসহ আশুলিয়া থানার অন্যান্য নেতাকর্মীরা।

নতুন ওসিকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন দলীয় সনদ দেখিয়ে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় ছাত্র অধিকার পরিষদ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন পেশাদার পুলিশ কর্মকর্তাকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা আমরা তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া বলেন, তিনি গণঅভ্যুত্থান সময় ছাত্র-জনতার ওপর কোন হামলা করেনি। তার দীর্ঘদিনের কর্মজীবনে কোন খারাপ কাজের রেকর্ড পাওয়া যায়নি। সরকারি যারা কর্মকর্তা রয়েছে তারা মূলত কোন দলের না। আওয়ামী লীগ-বিএনপি বা জামাত তারা কোন দলেরই নয়, তারা সার্বজনীন আর সার্বজনীন কাউকে কোন দলের ট্যাগ লাগানো ঠিক না।

এ সময় তিনি আরো বলেন, বিপ্লব হয়ে গেছে এখন প্রতি বিপ্লবের আশঙ্কা করা যায়, যেসব কর্মকর্তাদের আইনশৃঙ্খলা বাহিনীতে নৈতিক নীতিকতা আছে তাদেরকে সরিয়ে দিতে পারলে আওয়ামী ফ্যাসিস্ট পুনরায় ক্ষমতায় আসতে পারবে। তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ফ্যাসিস্টদের চক্রান্ত হতে পারে। তাই মিডিয়া গুলোকে আরো সচেতন হতে হবে। সেই সাথে তিনি আশুলিয়া বাসির কল্যাণে মনিরুল হক ডাবলু কে এখানে রাখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।