শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র- জনতা হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি রিয়াদ মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব-পুলিশের একটি যৌথ বাহিনীর আভিযানিক দল।
রবিবার (০২ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াদ মোল্লা বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার ওয়ালিয়ুর রহমানের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকার বসবার করতো বলে জানা যায়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি রিয়াদ মোল্লা। তার বিরুদ্ধে এছাড়াও আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, র্যাবের সহায়তায় রিয়াদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।