আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়া সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

পরের সংবাদ

সাভারে ফের চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৯:৩৮ অপরাহ্ণ, ০২/০৩/২৫

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও দিনদুপুরে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী যাত্রী নাজমুল হোসেন জানান, আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। বাসটি যখন ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী তুলতে থামে, তখনই ৫-৬ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র হাতে বাসে উঠে পড়ে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মানিব্যাগ, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় এবং দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মাত্র কয়েকদিন আগেও একই স্থানে শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাই হয়েছিল। তখন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনজন যাত্রী আহত হন। দুই সপ্তাহের ব্যবধানে আজ আবারও দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলো। দিনের বেলায় ডাকাতরা বাসে উঠে ছিনতাই করছে, এতে সাধারণ মানুষ আতঙ্কিত।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, সাভার পরিবহনের একটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। আমরা গাড়ির চালকের সঙ্গে কথা বলেছি, গাড়িটি থানায় নিয়ে আসতে বলেছি। বিষয়টি জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসের তিন যাত্রী আহত হন।

এই বিভাগের সর্বশেষ