জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের শ্রদ্ধা

আগের সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে জনস্রোত

পরের সংবাদ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আ.লীগের ৮ নেতাকর্মী আটক

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১০:৫২ অপরাহ্ণ, ১৬/১২/২৪

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে।অন্যদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের কর্মীরা স্মৃতিসৌধে আসেন। এসময় নেতাকর্মীরা পরিদর্শন ছাউনীর পাশে জড়ো হচ্ছিলেন। পরে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে এসে ৮ নেতাকর্মীকে আটক করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় ৮ জনকে আটক করা হয়।