জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা, বাদীসহ তিনজন পুলিশ হেফাজতে

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

পরের সংবাদ

তাজরীনের নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১১:১৫ অপরাহ্ণ, ২৩/১১/২৪

তাজরীন ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে ১১৩ জন নিহত শ্রমিকদের স্বরণে কারখানাটির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে নিহত শ্রমিকদের পরিবারের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় জরাজীর্ণ তাজরিন ফ্যাশনের সামনে এই মোমবাতি প্রজ্জলন করা হয়।

মোমবাতি প্রজ্জলন শেষে উপস্থিত নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ ভবন ভেঙ্গে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতি পূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থান ব্যবস্থসহ মালিকের শাস্তির দাবি জানান।

এসময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডঃ মাহাবুবুর রহমান ঈসমাইলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেড এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় ১১৩ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। অনেকে আবার জীবন বাঁচাতে লাফিয়ে পরে পঙ্গ হন।
বাংলাদেশের ইতিহাসে পোশাক তৈরি কারখানায় অগ্নিকান্ডে একসঙ্গে এতো শ্রমিকদের হতাহতের ঘটনা এটাই প্রথম। যে কারণে এই দিন রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক পালনের পাশাপাশি সারা দেশের পোশাক কারখানা গুলোকে ছুটি ঘোষণা করা হয়।

এই বিভাগের সর্বশেষ