সাভার থানার পুকুর থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আগের সংবাদ

দলের মধ্যে চাঁদাবাজদের ঠাঁই নেই —তমিজ উদ্দিন

পরের সংবাদ

আশুলিয়ায় সরকারি চাকরির জেরে প্রাণ গেল যুবকের

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:২৪ অপরাহ্ণ, ১২/১০/২৪

আশুলিয়ায় ছুরিকাঘাতে ৩০ বছর বয়সী যুবক রাসেলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) সকালে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাসেল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে। আহত শহিদুল রাসেলের খালু, যিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাসেলের ছোট ভাই মাসুদ রানাকে সরকারি চাকরি দেয়ার জন্য অভিযুক্ত মতিনকে ৯ লাখ টাকা দেয়া হয়েছিল। কিন্তু চাকরির ব্যবস্থা না করায় মতিন পলাতক ছিলেন। সম্প্রতি রাসেল উত্তরা থেকে তাকে খুঁজে বের করে খালু শহিদুলের বাসায় নিয়ে আসেন। সেখানে তারা ৩ দিন ধরে এক রুমে ছিলেন এবং মতিনের লোকজন টাকা নিয়ে আসবে বলে অপেক্ষা করছিলেন। শনিবার সকালে ঘুমন্ত রাসেলের মাথায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মারা যান। এরপর শহিদুল সকালে রুমে ঢুকতে গেলে তাকেও আহত করে পালিয়ে যায় মতিন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একইসঙ্গে অভিযুক্ত মতিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।