সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

আগের সংবাদ

আশুলিয়ায় বিএমএসএফ'র কমিটি গঠন

পরের সংবাদ

হত্যার পর প্রেমিকার লাশ ঘরে রেখে পালিয়ে যায় প্রেমিক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৫০ অপরাহ্ণ, ৩০/০১/২৪

সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার দুই দিনের মাথায় ববিতা আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিককে খুনের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর প্রেমিক শিমুল আলী ওরফে শিমুল রেজা (২৬)কে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভিতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুল ইসলাম।

এর আগে ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিমুল রেজা রাজশাহীর দুর্গাপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত ববিতা গাইবান্ধার পলাশবাড়ী থানার তালুক ঘোড়া বান্দা গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) সাহিদুল ইসলাম বলেন, নিহত ববিতা গাজীপুরে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় ছয় মাস আগে তার পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হলে আশুলিয়ার ইউনিক এলাকায় এসে ভাড়া থাকতে শুরু করেন। পরে শিমুল আলী ওরফে শিমুল রেজার সাথে ববিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ববিতা শিমুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তবে শিমুল বিয়েতে রাজি না থাকায় ববিতাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শিমুল স্বামী-স্ত্রীর পরিচয়ে আশুলিয়ার ইউনিক এলাকার দ্বীন মোহাম্মদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার দুই দিন পর ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে কক্ষের বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই বাদশা মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আব্দুল মালেক বলেন, হত্যাকারী খুব চালাক প্রকৃতির লোক ছিল। তিনি হত্যাকান্ডের পরে নিহতের সমস্ত কাগজপত্র লোপাট করে নিয়ে যায়। পরবর্তীতে ববিতার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করে শিমুলকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি আশুলিয়ার ইউনিক এলাকার দ্বীন মোহাম্মদের বাড়ি থেকে ববিতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই বিভাগের সর্বশেষ