আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইন জব্দ, কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল যুবকের মরদেহ

পরের সংবাদ

আশুলিয়ায় ডাকাতদের গুলিতে কারখানার নিরাপত্তাকর্মী নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩৯ অপরাহ্ণ, ১৪/০১/২৪

সাভারের আশুলিয়ায় ডাকাতদলের গুলিতে একটি কারখানার এক সিকিউরিটি নিহত হয়েছেন। এসময় ডাকাতদের আঘাতে আহত হয়েছেন আরও একজন।

রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপারা এলাকার আমির দেওয়ানের বাড়িতে এঘটনা ঘটে।

নিহত নিরাপত্তা কর্মীর নাম আব্দুল কাদের (৫৮), তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা। কুটুরিয়া এলাকার “নীট ২০০৭ লিমিটেড” কারখানায় নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করতেন। তারা মাথা ও গলাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ফারুক দেওয়ান বলেন, মজিবর দেওয়ানের ভাই আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্লীল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের তিন সদস্য। পরে আমির দেওয়ান ও ডাকাতের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান বুঝতে পেরে চিৎকার করলে তার ছেলে জালানা দিয়ে ডাকাতদের দেখতে পায়।

এসময় শটগাট দিয়ে ফাঁকা গুলি ছোড়ে মজিবুর দেওয়ানের ছেলে। এতে ডাকাতরাও গুলি ছোড়ে। তাদের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হলে স্থানীয়রা একত্রিত হয়ে চিৎকার দিয়ে ও বাড়ির দিকে গেলে ডাকাতরা পালিয়ে যায়। যাওয়ার সময় মানুন দেওয়ানের বাড়ির সামনে ওই নিরাপত্তা কর্মীকে দেখে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় নিরাপত্তা কর্মী আহত হলে তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিলে মারা যান তিনি।

এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, কুটুরিয়া এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল একদল ডাকাত। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে একজন নিরাপত্তাকর্মী নিহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সর্বশেষ