আশুলিয়ায় ডাকাতদের গুলিতে কারখানার নিরাপত্তাকর্মী নিহত

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পরের সংবাদ

আশুলিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল যুবকের মরদেহ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:১৩ অপরাহ্ণ, ১৬/০১/২৪

সাভারের আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে সুমন মোল্লা (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকালে আশুলিয়ার শিমুলিয়া মুসলিমটেক এলাকার সেলিমের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার আহাদ মোল্লা ওরফে রনি মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউপির মুসলিমটেক সেলিমের বাড়িতে ভাড়া থেকে জিরানী বাজার এলাকার হাতিল কারখানায় চাকুরী করতো।

নিহতের খালা সীমা জানান, রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ছিল সুমন। সকালে তার মা রান্না করতে উঠে তাকে ডাকতে থাকে। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে কোন সারাশব্দ না পেয়ে বাড়ির ম্যানেজারকে খবর দেন। পরে ম্যানেজার এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দড়জা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলামুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করি। সে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। পরিবারও তেমন কিছু বলেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এই বিভাগের সর্বশেষ